udhab thakareyBreaking News Health 

করোনা নিয়ে উদ্ধব ঠাকরের জরুরি তলব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাস্তায় বেরোলেই মাস্ক। এমন নির্দেশিকা জারি করল বৃহন মুম্বই পুরসভা। সূত্রের খবর, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। আর সেই কারণেই রাস্তায় বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল ওই পুরসভা। তাই এবার বাড়ি থেকে বেরোতে গেলেই নাক-মুখ ঢাকতে হবে মাস্ক দিয়ে। তবে এক্ষেত্রে ওষুধের দোকান থেকে কেনা মাস্ক না পেলে বাড়িতে তৈরি মাস্কও ব্যবহার করা যেতে পারে। তবে তা হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আমজনতার কাছে সবসময় মাস্ক ব্যবহারের জন্য আবেদন করেন। এছাড়াও তিনি প্রাক্তন সমরকর্মী ও স্বাস্থ্যকর্মীদেরও করোনা যুদ্ধে এগিয়ে আসতে আবেদন করেন। তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ মহারাষ্ট্রের আপনাদের প্রয়োজন’।
আজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে তিনি জনগণের কাছে লকডাউনে নানাবিধ সমস্যার জন্য ক্ষমা চান এবং বলেন, এছাড়া আর কোনও উপায় ছিল না। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আরও বলেন, সকলে যেন বাড়ি থেকে জরুরি কারণে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করেন। পরিস্থিতির উন্নতি ঘটলেও যেন অভ্যেস না বদলায়।

ওই সম্প্রচারেই ঠাকরে বলেন, যে সমস্ত স্বহৃদয় ব্যক্তিরা এই কঠিন পরিস্থিতিতে রাজ্যকে সাহায্য করতে ইচ্ছুক, তাঁরা যেন নিজেদের যোগাযোগের তথ্য Covidyoddha@gmail.com – এই ঠিকানায় ই-মেল করেন। একই সঙ্গে তিনি স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

Related posts

Leave a Comment