দেশে অপ্রচলিত বিদ্যুতের উৎপাদন বাড়ানোর লক্ষ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকার দেশে অপ্রচলিত বিদ্যুতের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়েছে। সূত্রের খবর, এই অবস্থায় উৎপাদিত বিদ্যুৎ ধরে রাখার জন্য পরিকাঠামো গড়তে উদ্যোগী সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া। এক্ষেত্রে জানানো হয়েছে, যার সঞ্চয় ক্ষমতা ঠিক হয়েছে ২ হাজার মেগাওয়াট। বেসরকারি ক্ষেত্রের থেকে দরপত্র চাওয়া হবে। উল্লেখ করা যায়, ২৫ বছরের চুক্তিতে সেটি তৈরি ও পরিচালনা করবে বেসরকারি সংস্থা।

