অনাবিল আনন্দ
01
২০২১-২২ শিক্ষাবর্ষের নবীকরণ প্রক্রিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নবীকরণ শুরু। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রাজ্যের স্কুলগুলির ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য নাম নথিভুক্ত করা ও বোর্ডের স্বীকৃতি নবীকরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংসদ। এক্ষেত্রে জানানো হয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে স্কুলগুলি সংসদের আঞ্চলিক দফতর থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে পারবে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ১ থেকে ১০ সেপ্টেম্বর বা ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে আঞ্চলিক দফতরগুলিতেই। এর পরবর্তী সময়ে জমা দিলে ফাইন দিতে হবে। উল্লেখ করা যায়, অন্যান্য বারের মতো এবারেও রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে বোর্ডের স্বীকৃতি নবীকরণের প্রতিলিপি বা স্বীকৃতি নবীকরণের আবেদনের রসিদ জমা দিতে হবে স্কুলগুলিকে।
