UnicefLifestyle 

দুর্গোৎসবে ইউনিসেফের বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার বিপদ এখনও শেষ হয়নি। তবে ধর্মীয় উৎসবগুলিও চলছে স্বাস্থ্য-বিধি মেনে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে দুর্গাপুজো। ইউনিসেফ এই সঙ্কটময় পরিস্থিতিতে ধর্মীয় উপাসনা, অনুষ্ঠান ও উৎসব পরিচালনায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে। উদ্যোক্তা এবং সাধারণ জনগণকে করোনাকে আটকাতে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছে। ইউনিসেফ সূত্রের খবর, প্রবেশ ও প্রস্থান পথে নিয়ন্ত্রণ করা উচিত। কমপক্ষে এক মিটার সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। চার দেওয়ালের অভ্যন্তরে নয়, উন্মুক্তস্থানই এক্ষেত্রে স্বাস্থ্যের পক্ষে ভাল। আবার নিয়মিত উপাসনালয়গুলিকে জীবাণুমুক্ত করাও দরকার। অন্যদিকে করোনা রোগী বা লক্ষণযুক্ত ব্যক্তি এবং তাঁদের সাথে যোগাযোগ করা প্রত্যেকেরই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত নয়।

জাতিসংঘের সংস্থাটি ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আনার আহ্বানও জানিয়েছে। এক্ষেত্রে তাঁদের পরামর্শ হল- প্রত্যেকে মাস্ক পরছে কিনা তা নিশ্চিত করা। যতটা সম্ভব সংক্রমণগুলি এড়ানো দরকার। ইউনিসেফ সূত্রে আরও জানানো হয়েছে, স্থানীয় সরকারের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে এই উৎসব করতে হবে। আবার ভিড় এড়াতে টিভি, রেডিও এবং সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারের উপর জোর দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment