বিপজ্জনক মাদক : গাঁজাকে সরানোর সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রপুঞ্জ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজাকে সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, এরফলে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে গাঁজার ব্যবহার অনেকটাই সহজ হবে। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের ‘কমিশন অন নার্কোটিক ড্রাগস’ গাঁজাকে সবচেয়ে নিয়ন্ত্রিত মাদকের তালিকা থেকে সরানোর পক্ষে ভোট দিয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ৫৩টি সদস্য দেশের মধ্যে ২৭টি সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে বলে খবর।

