মার্কিন নির্বাচনে ৫ মহিলা সহ ১২ জন ভারতীয় বংশোদ্ভূত জয়ী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে ৫ মহিলা সহ ১২ জন ভারতীয় বংশোদ্ভূত জয়ী হয়েছেন স্টেট ইলেকশনে। এখনও পর্যন্ত স্টেট ইলেকশনে ভারতীয় বংশোদ্ভূত ১২ জন প্রার্থী জয়ী হয়েছেন। জয় পাওয়া ১২ জনের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন ৷ সূত্রের খবর, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা এখনও চলছে বলে খবর। তবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সংখ্যাগরিষ্ঠ সংখ্যার কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও খবর। রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি স্টেট ইলেকশনও চলেছে। এখনও পর্যন্ত স্টেট ইলেকশনে ভারতীয় বংশোদ্ভূত ১২ জন প্রার্থী জিতেছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৪জন ভারতীয় বংশোদ্ভূত এখনও পর্যন্ত নির্বাচিত।
ভারতীয় বংশোদ্ভূত নীরজ আদানি রিপাবলিকান প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে ওহায়ো সেনেটে গিয়েছেন। ২০১৪ সালে মাত্র ২৩ বছর বয়সে ওহায়ো-র হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্বাচনে ফলাফলের নিরিখে জো বাইডেনের দিকে ঝুঁকে রয়েছে পাল্লা ৷ ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ফোগেলকে পরাজিত করে ওহায়োর সেনেটর পদে নির্বাচিত আদানি।
অন্যদিকে নর্থ ক্যারোলিনা স্টেট সেনেট থেকে দ্বিতীয়বার জয় চৌধুরি, অ্যারিজোনা স্টেট সেনেট থেকে ওমিশা শাহ, পেনসিলভানিয়া থেকে নিখিল সওয়াল, মিশিগান থেকে রাজীব পুরী, নিউইর্য়ক থেকে জর্মা কোনে, ক্যালিফোর্নিয়া থেকে এস কালরা ও টেক্সাস থেকে রবি সন্দিল জয়ী হয়েছেন।
কোন কোন মহিলাপ্রার্থী জয়ের হাসি হেসেছেন তা একনজর দেখে নেওয়া যাক।
পদ্মা কুপ্পা মিশিগান স্টেট হাউস ডেমোক্র্যাট পার্টির স্টেট হাউসের জন্য নির্বাচিত হয়েছেন ৷ এই পদে প্রথম হিন্দু প্রবাসী নির্বাচিত হয়েছেন ৷ মিশিগানে অ্যাসিস্টেন্ট উইপ হিসেবেও নমিনেট করা হয়েছে বলে জানা যায় ৷ ইন্ডিয়ান – আমেরিকান জেনিফার রাজকুমার নিউইর্য়ক স্টেট অ্যাসেম্বলির জন্য নির্বাচিত প্রথম সাউথ এশিয়ান মহিলা ৷ তিনি সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷
আবার কেশা রাম একজন ইন্ডিয়ান আমেরিকান রাজনীতিবিদ হিসেবে পরিচিত ৷ তিনি নির্বাচিত হয়েছেন। নিমা কুলকার্নি কেন্টাকি স্টেট হাউস- মিশিগান অ্যাসেম্বলি নির্বাচনে জয়ী হলেন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি ৷ ডেমোক্র্যাট প্রার্থী ইমিগ্রেশন অ্যার্টোনি হিসেবে কাজ করেন ৷ বন্দনা স্লেটর-ওয়াশিংটন স্টেট হাউস শিখ সম্প্রদায়ের কাছে দারুন জনপ্রিয় ৷ বন্দনার বাবা একজন চিকিৎসক। বন্দনা নিজেও ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন ৷

