Verstappen-1Others Sports 

মোনাকো গ্রঁ প্রি-তে চ্যাম্পিয়ন ভারস্টাপেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা হলেন ভারস্টাপেন। ফর্মূলা ওয়ান মোনাকো গ্রঁ প্রি-তে চ্যাম্পিয়ন হলেন রেড বুলের চালক মার্ক ভারস্টাপেন। এ বিষয়ে আরও জানা যায়, শুরু থেকে গতিতে নিয়ন্ত্রণে রেখে নেদারল্যান্ডসের তরুণ চালক এই সাফল্য পেলেন। ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও মার্সিডিজের লুইস হ্যামিল্টনকে পিছনে ফেলে তাঁর এই কৃতিত্ব। তিনি রেস শেষ করেছেন ৭ নম্বরে। অন্যদিকে দ্বিতীয় স্থান পেয়েছেন ফেরারির চালক কার্লোস সেইনস। তৃতীয় স্থান পেলেন ম্যাকলরেনের ল্যান্ডো নরিস।

Related posts

Leave a Comment