Vidyasagar-1Others 

বিদ্যাসাগরের জন্মদিনে উৎসবের প্রস্তুতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রস্তুতি বীরসিংহে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন। ২৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে প্রতিবছরই আগামী ২৯ সেপ্টেম্বর জন্মদিন পালিত হয়। এবার ওই দিন বিদ্যাসাগরের ২০২-তম জন্মদিন উৎসবের প্রস্তুতি শুরু করল বীরসিংহ উন্নয়ন পর্ষদ। সূত্রের খবর, অন্যান্য বছর জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি পালিত হয়ে থাকে। এ বছর জেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে বীরসিংহ-ঘাটাল উন্নয়ন পর্ষদ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাতফেরি, মূর্তিতে মাল্যদান, চারারোপণ ও সাফাই অভিযান-সহ বিভিন্ন আয়োজন থাকছে ওই দিনটিতে।

Related posts

Leave a Comment