পর্যটকদের জন্য দিল্লি ভ্রমণে নয়া অ্যাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দিল্লি ভ্রমণে অ্যাপ। দিল্লির বিখ্যাত পর্যটন স্থান সমূহ ও তার ইতিহাস জানতে এবার ভিন্ন ব্যবস্থা করছে দিল্লি সরকার। পাশাপাশি সেখানকার স্থানীয় খাবার ও কেনাকাটা করার জায়গা এই সমস্ত কিছু দেখা যাবে একটি অ্যাপে। সূত্রের খবর, বিশ্ব পর্যটন দিবসে অ্যাপটি উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এ বিষয়ে তাঁর মন্তব্য, অন্য শহর বা দেশ থেকে দিল্লিতে আসা পর্যটকদের জন্য ‘দেখো হামারি দিল্লি’ অ্যাপটি ‘গাইডের’ কাজ করবে। সারা বিশ্বের পর্যটকদের জন্য শ্রেষ্ঠ ভ্রমণ-অভিজ্ঞতা উপহার দিতে চাইছে দিল্লি সরকার, এমনটাই জানানো হয়েছে।

