ডাক্তার -স্বাস্থ্যকর্মীদের হেনস্থা রুখতে অর্ডিন্যান্স

doctor

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন শহর ও গ্রামে করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা গ্রহণ করছে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা।করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে খুঁজে বের করে তাঁদের কোয়ারেন্টিন করা সহ সেবা মূলক নানা কাজে যুক্ত তাঁরা।তারপরও স্বাস্থ্যকর্মীরা স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়ছেন। এমনকি মারধোরও খেতে হচ্ছে।এবার তাঁদের সুরক্ষার কথা ভেবে একটি অর্ডিন্যান্স নিয়ে এল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে,এরপর চিকিৎসকদের ওপর হামলা করলে দোষীদের হতে পারে ৬ মাস থেকে সাত বছর পর্যন্ত জেল। করা হবে আর্থিক জরিমানাও।এই অর্ডিন্যান্সের লক্ষ্য হল -চিকিৎসক কর্মীদের ওপর হামলা বন্ধ করার জন্য।ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ওপর হেনস্থা হওয়ার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুরক্ষার দাবি ওঠে। এই অর্ডিন্যান্স চালু হওয়ায় আইএমএ সন্তোষ প্রকাশ করেছে।অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে সমস্ত সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *