দিল্লিতে বক্সার ডিঙ্কোকে নিয়ে যাওয়া হচ্ছে

Dingko Singh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দিল্লিতে ডিঙ্কোকে আনা হচ্ছে। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না ইম্ফলে। দিল্লিতে ব্যাঙ্কক এশিয়ান গেমসের সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিংহকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। জানা গিয়েছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও বক্সিং সংস্থার উদ্যোগে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে দিল্লিতে চিকিৎসার জন্য। ৪১ বছর বয়সী প্রাক্তন এই তারকা বক্সার ডিঙ্কো কিডনির ক্যান্সারে আক্রান্ত। ইম্ফলে তাঁকে নিয়মিত রেডিয়েশন থেরাপি নিতে হয় সুস্থ থাকার জন্য। লকডাউনের জন্য তা বন্ধ। সূত্রের আরও খবর, এই থেরাপি নেওয়ার ব্যবস্থা মণিপুরে নেই। গুয়াহাটি ও দিল্লিতে রয়েছে। এই ক্রীড়াবিদ নিজেই চাইছেন দিল্লির একটি হাসপাতালে তা করাতে। এ বিষয়ে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু মণিপুরের রাজ্য সরকারকে অনুরোধ করেছিলেন যে করেই হোক, ডিঙ্কোর চিকিৎসার ব্যবস্থা করাতে। এরপর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *