সাইট ইনস্পেক্টর পদে ১২০ জনকে নিচ্ছে এন বি সি সি (ইন্ডিয়া) লিমিটেড

NBCC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাইট ইনস্পেক্টর পদে ১২০ জনকে নিচ্ছে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে সিভিল এবং ইলেক্ট্রিক্যাল শাখায়, প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে। এটি ভারত সরকারের হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ। ১২০টি শূন্যপদের মধ্যে ৫টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীেদর জন্য সংরক্ষিত। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৪০টি। অন্তত ৬০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৩১,০০০ টাকা। এছাড়া বছরে পিএলআই, মেডিক্যাল বাবদ ৬,০০০ টাকা এবং অন্যান্য ভাতা।

সাইট ইনস্পেক্টর (সিভিল): শূন্যপদ ৮০টি। অন্তত ৬০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৩১,০০০ টাকা। এছাড়া বছরে পিএলআই, মেডিক্যাল বাবদ ৬,০০০ টাকা এবং অন্যান্য ভাতা।

বয়স এবং অভিজ্ঞতার হিসেব করতে হবে ১৪ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) -এর মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, পটনা, ভূবনেশ্বর, রাঁচি-সহ ২১টি শহরের পরীক্ষাকেন্দ্রে। সফল হতে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। নিয়োগ হবে যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের পর। অ্যাপ্লিকেশন পোর্টালে ২০ মিনিটের মক টেস্ট -এর সুযোগ আছে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ নেট-ব্যাঙ্কিং/ ইউপিআই -এর মাধ্যমে, ১৪ এপ্রিলের মধ্যে। ব্যাঙ্ক চার্জ ইত্যাদি খরচ (প্রার্থীর) অতিরিক্ত । তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে www.nbccindia.com ওয়েবসাইটের “হিউম্যান রিসোর্স” হেডের “কেরিয়ার” সাব-হেডের মাধ্যমে, ১৪ এপ্রিল, বিকেল ৫টার মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় ছবি, সই, প্রতিবন্ধকতা সার্টিফিকেট ইত্যাদির স্ক্যান এবং একটি বৈধ ই-মেল আইডি -র প্রয়োজন হবে। অনলাইন দরখাস্ত করা এবং ফি পেমেন্ট হয়ে গেলে দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং ০৫/২০২১।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *