Vinesh PhogatOthers Sports 

কুস্তি-হকিতে দাপট ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বসেরাকে হারিয়ে সোনা বিনেশের। কুস্তির এই জাতীয় তারকা চমকে দিলেন ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে সোনা জয়ী হয়ে। সূত্রের খবর, আউটস্ট্যান্ডিং ইউক্রেনিয়ান রেসলার্স অ্যান্ড কোচেস মেমোরিয়াল টুর্নামেন্টে বিনেশ পরাজিত করলেন ভি কালাদজিস্কে-কে। উল্লেখ করা যায়, দীর্ঘদিন রিংয়ের বাইরে ছিলেন করোনা আবহের জন্য টুর্নামেন্ট বন্ধ থাকায়। অন্যদিকে একই দিনে ভারতীয় হকি দলও বড় জয় পেয়েছে জার্মানির বিরুদ্ধে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সচিন তেন্ডুলকর-বিনেশ ও হকি দলকে ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন। বিনেশের প্রতিদ্বন্দ্বী কালাদজিস্কে বেলারুশের কুস্তিগির। বিশ্বক্রমতালিকায় তিনি ৭ নম্বরে। কিয়েভে দু-জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সূত্রের আরও খবর, বিনেশ এখন বিশ্বের ৩ নম্বর। ৫৩ কেজি বিভাগের এই ফাইনালে বিনেশ শুরুতেই ৪-০ ফলাফলে এগিয়ে যান। সেখান থেকে দারুণভাবে লড়াইয়ে ফিরে কালাদজিস্কে ৪-৪ ফলাফল করেন। বিরতির সময় বিনেশ ৬-৪ ফলাফলে এগিয়ে যান। এরপর নিজের স্কোরে ৪ পয়েন্ট যোগ করে ১০-৮ ফলাফলে ম্যাচ বার করে নিয়েছেন বিনেশ ফোগত।

Related posts

Leave a Comment