জাতীয় সাব জুনিয়র ভলিবলে সাফল্য বাংলার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জাতীয় সাব জুনিয়র ভলিবলে প্রতিযোগিতায় সাফল্য পেল বাংলা। ভেলোরে অনুষ্ঠিত মেয়েদের ৪৩তম জাতীয় সাব জুনিয়র ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা দল। ফাইনালে তাঁরা পরাজিত করেছে রাজস্থানকে। এই ম্যাচের ফলাফল ২৫-২১,২৫-১৩ ও২৫-১৩। এই জয়ের পর জাতীয় সাব জুনিয়র প্রতিযোগিতায় একটানা ৪ বার চ্যাম্পিয়ন হল বাংলার মেয়েরা।

