জেনে নিন পঞ্চম দফার নির্বাচনী হাওয়া কোনদিকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পঞ্চম দফার ভোট। লোকসভার নিরিখে কোন আসন কার পক্ষে তা দেখে নেওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,ভোটের আবহাওয়া বদলেছে। জোরদার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটপঞ্চমীতে হেভিওয়েট প্রাথী রয়েছেন অনেকেই। নির্বাচন হবে ৬ জেলার ৪৫টি আসনে। উল্লেখ করা যায়,২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কোনও জমিই ছিল না বিজেপির। তৃণমূল শক্তি প্রমাণ করেছে। পরবর্তী সময়ে শক্ত হয়েছে মাটি। লোকসভায় হাওয়া অনেক বদলেছে।
তথ্যের নিরিখে এই ৪৫টি বিধানসভা কেন্দ্রের ২২টিতে ২০১৯সালের লোকসভা নির্বাচনে এগিয়ে যায় বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে জানিয়েছেন, বিজেপি এই আসনগুলিতে এগিয়ে থাকবে এটা বলা যাবে না। পরিস্থিতি অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। ভোটের আবহ বদলে গিয়েছে। জোরদার লড়াইয়ের আভাস থাকছে।
রাজনৈতিক বিশ্লেষকদের এক্ষেত্রে বক্তব্য,২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৪৫টি আসনের ৩২টিতে জয়ী হয় তৃণমূল।আবার সিপিএম-কংগ্রেস জোট জয়ী হয় ৫টি আসনে। গোর্খা জনমুক্তি মোর্চা জয় পেয়েছিল পাহাড়ের ৩টি আসনে। লোকসভায় মূলত উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। জলপাইগুড়ি জেলায় মোট ৭ আসনের ৬টিতে জয়ী হয় বিজেপি। তৃণমূল রাজগঞ্জ আসনটি দখলে রাখে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর, ডাবগ্রাম ফুলবাড়ি ও রাজগঞ্জে মরিয়া লড়াই দেবে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই। বাম শিবির এখানে অনেকটাই পিছনে। আবার পাহাড়ে ভিন্ন পরিস্থিতি। বিজেপির বিপক্ষে হাওয়া তৈরির সম্ভাবনাও রয়েছে।
পঞ্চম দফায় ভোট হবে উত্তর চব্বিশ পরগণার একটা বড় অংশে। এই অঞ্চলে ২০১৬ সালের নির্বাচনে বিজেপি কোনও জায়গা করতে পারেনি। লোকসভা ভোটেও বিজেপি ভাঙতে পারেনি তৃণমূল দুর্গ। প্রসঙ্গত,২০১৯সালের লোকসভা ভোটে বিজেপি এগিয়ে যায় বিধাননগর ও রাজারহাট-গোপালপুর এই দুই আসনে। এবার কি হবে তা দেখার। আগ্রহ থাকছে আম-জনতা সহ রাজনৈতিক পর্যবেক্ষকদের।
পঞ্চম দফায় ভোট রয়েছে নদিয়া জেলাতেও। এই জেলার ৮টি আসনের ৫টিতে ২০১৬ সালে জয় পায় তৃণমূল। তবে এই কেন্দ্রগুলিতে লোকসভা ভোটে লিড রয়েছে বিজেপির । নদিয়া পুনর্দখলে মরিয়া তৃণমূল।ভোটসমীকরণ বদলে যেতেও পারে।
পূর্ব বর্ধমানে বিধানসভায় বিজেপি সুবিধা করতে পারেনি। ৮ আসনের ৭টিতেই জেতে তৃণমূল। পরিস্থিতির দিকে নজর সব রাজনৈতিক দলের।
পঞ্চম দফায় উত্তরে রাজবংশী ভোট ও উত্তর চব্বিশ পরগণায় মতুয়া ভোট হচ্ছে বড় ফ্যাক্টর সব নির্বাচনে । এই দুই গোষ্ঠীকে কাছে টানতে নানা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আবার সন্দেশখালি,বসিরহাট ও হিঙ্গলগঞ্জ সহ কয়েকটি আসনে আম্ফান ক্ষোভ ভোটবাক্সে প্রভাব ফেলবে এমনটাই আভাস পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

