Aditi Chauhan-1Others Sports 

বিদেশি ক্লাবে চুক্তি অদিতি চৌহানের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসল্যান্ডের ক্লাবে অদিতি। বালা দেবীর পর আবারও ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তি করলেন অদিতি চৌহান। সূত্রের খবর, তিনি যোগ দিয়েছে আইসল্যান্ডের তৃতীয় ডিভিশনের হামার তেরাগার্ডি ক্লাবে। উল্লেখ করা যায়, ভারতীয় টিমের কিপার এর আগে ওয়েস্ট হ্যামের মহিলাদের টিমে খেলেছিলেন। তবে সেই চুক্তি পুরোপুরি পেশাদার ছিল না। খেলেছিলেন দুটি মরসুম। ওই সময় ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ম্যানেজমেন্টে এমএসসি পড়তে যান অদিতি। উল্লেখ্য, হামার টিমটি ২০২০ সালে মরসুমে প্রথম খেলেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জেরে লিগ বন্ধ হয়ে যায়। তার আগে ১৫ ম্যাচে ৪টি ম্যাচ জয়ী হয়েছিল এই ক্লাবটি।

Related posts

Leave a Comment