জল জীবন : জলই ঘুমের দাওয়াই
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: শুনলে অবাক হবেন,জল খেলেই নিমেষে এসে যাবে ঘুম। চিকিৎসক -বিশেষজ্ঞরা এমনটাই জানালেন। আমরা জানি, জল হল জীবন। জলের উপকারিতার বিষয়ে আমরা কম-বেশি সবাই জানি। স্বাস্থ্য সচেতন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর স্বল্প গরম জল পান করে থাকেন । এক্ষেত্রে শরীরের বিভিন্ন সমস্যার সমাধান হয় বলে জানিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা।
রাতে ঘুমতে যাওয়ার আগে হালকা গরম জল খেলে অনেক উপকারিতা পাওয়া যায় বলেও অনেকে মনে করেন। চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন, “শরীরে জলের পরিমাণ কমলে স্ট্রেস বাড়ে। রাতে ঘুমনোর পূর্বে হালকা গরম জল খেলে উৎকণ্ঠা ও অবসাদ অনেকটাই কমে যায় । গরম জল শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে সহায়তা করে। যার জন্য ঘাম হয় ৷ অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যেতে থাকে। যার ফলে ঘুম ভাল হয় ৷”
আবার জল খেলে খাবার ভাল হজম হয়। এজন্যও ঘুম ভাল হয়ে থাকে। জল হজম যেমন ভাল হয় ৷ তেমনই মেটাবলিজম রেট বাড়ার ফলে শরীরের মেদ ঝরতে থাকে ৷ ঘাম ও প্রস্রাবের মধ্যে দিয়ে শরীর থেকে ফ্লুইড বের হয়ে থাকে। জল সেই ঘাটতি মিটিয়ে সহযোগিতা করে থাকে ৷ ঘুমনোর আগে অবশ্যই জল খাওয়া অত্যন্ত জরুরি।

