ডব্লিউবিসিএস অনলাইন পার্সোনালিটি টেস্ট আগামীকাল

WBCS Students

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাল থেকে রাজ্য পিএসসি-র ভার্চুয়াল ইন্টারভিউ। বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডব্লিউবিসিএস (এগজিকিউটিভ)-এর পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে। তা চলবে বৃহস্পতিবার ১৬ জুলাই পর্যন্ত। উল্লেখ্য, ২০১৮ সালের লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য পার্সোনালিটি টেস্টের ব্যবস্থা করেছে কমিশন। জানা যায়, এই ইন্টারভিউ হওয়ার কথা ছিল ২৩ ও ২৪ মার্চ। করোনা পরিস্থিতির কারণে লকডাউন শুরু হওয়ায় তা করা সম্ভব হয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ২৩ জন প্রার্থীর অনলাইন পার্সোনালিটি টেস্ট হবে।

জানা যায়, শুধু দার্জিলিং থেকেই ১৩ জন প্রার্থী রয়েছেন। অন্য সব জেলা থেকে থাকছেন ১ জন করে। অনলাইন পার্সোনালিটি টেস্ট হবে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রার্থীদের। কলকাতার প্রার্থী সরাসরি কমিশন অফিসে এসেই ইন্টারভিউ দেবেন। আবার বিভিন্ন জেলার প্রার্থীদের সংশ্লিষ্ট জেলাশাসকের অফিসে আসতে হবে। ইন্টারভিউ বোর্ড বসবে কলকাতার কমিশন অফিসে। রাজ্য সরকারের ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির মাধ্যমে এই অনলাইন প্রক্রিয়া চলবে বলে জানা যায়। প্রত্যেক প্রার্থীর জন্য ইন্টারভিউয়ের সময় আধ ঘন্টা করে। প্রয়োজনে কমিশনের হেল্প ডেস্কে ৯৮০৪৮০২৭৮৪ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *