কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস

Weather-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তীব্র গরমের পরিবেশ। স্বস্তির বাতাস কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। রোদের দাপট থাকলেও কোথাও-কোথাও মেঘলা আকাশ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও গরমের ছবি প্রকট। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাস ঢুকছে গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে। এক্ষেত্রে জলীয় বাতাসের প্রভাবে পশ্চিম দিক থেকে বয়ে আসা ‘লু’ বা গরম হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এর জেরে গরমের প্রকট কিছুটা হলেও কমেছে বলে খবর। অন্যদিকে গাঙ্গেয় বঙ্গের বায়ুমণ্ডলে চাপের তারতম্য ঘটেছে। এই প্রভাবে কিছু কিছু জায়গায় অস্থিরতা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *