আবহাওয়ার খবর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ। বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতির আসল কারণ আরব সাগরে ফুঁসতে থাকা সাইক্লোন। এই সাইক্লোন সর্বোচ্চ ১৭০ কিমি প্রতি ঘণ্টা গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা। সাইক্লোনের জেরে একটু স্বস্তির পূর্বাভাস ছিল। অন্যদিকে মৌসুমী বায়ুর স্বাভাবিক পরিচলনের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

