ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমিতে অনলাইন প্রশিক্ষণ

West Bengal Judicial Academy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার অনলাইন প্রশিক্ষণ। সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমিতে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণণ এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেছেন। সূত্রের আরও খবর, গোটা বিশ্ব তথা সমগ্র দেশে করোনা আবহ কিছুটা কমলেও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বিচারকরা স-শরীরে উপস্থিত হয়ে প্রশিক্ষণ নিতে পারছেন না। তাই এই অনলাইন ক্লাসের বন্দোবস্ত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *