মারাদোনা সংক্রান্ত তথ্যচিত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মারাদোনার মৃত্যু রহস্য নিয়ে উত্তাল ছিল সারা বিশ্বের মিডিয়া। সূত্রের খবর, কয়েক সপ্তাহ ধরে নানারকম জল্পনা চলেছে দিয়োগো মারাদোনার মৃত্যুর কারণ নিয়ে। এরপর নতুন তথ্যচিত্র নিয়ে সাড়া ফেলে দিয়েছে। ‘হোয়াট কিল্ড মারাদোনা’ নামের এই তথ্যচিত্র দেখানো হচ্ছে ডিসকভারি প্লাসে। উল্লেখ করা যায়, তথ্যচিত্রে দেখানো হয়েছে মাঠের বাইরে ড্রাগে আসক্ত হয়েছিলেন মারাদোনা। সুস্থ থাকার জন্য নানারকম ওষুধও খেতেন। এক্ষেত্রে আরও জানানো হয়, আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের জীবনশৈলী ছিল ভিন্ন। যা শুরু হয়েছিল অনেক কম বয়স থেকেই।

