নিজেকে সুস্থ রাখতে কী করবেন ?
নিজেকে সুস্থ রাখতে হলে কী কী করবেন আর কী কী করবেন না, তা জেনে নিন। শরীর সুস্থ করার আগে মনটাকে সুস্থ রাখুন। মন সুস্থ ও সুন্দর থাকলে শরীরও সুস্থ-সতেজ থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রতিদিন নিয়ম করে সকালে হাঁটুন। হাতে সময় সুযোগ করে নিয়ে সাঁতার কাটতে পারেন। যোগ-প্রাণায়াম প্রভৃতি করতেও পারেন। শরীর সুস্থ রাখতে গেলে চিকিৎসকের পরামর্শ মতো খাদ্য তালিকা ঠিক রাখতে হবে। খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখলে শরীর নিয়ন্ত্রণে থাকবে। শরীর সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য তালিকা মেনে তা অনুসরণ করতে হবে ।
এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন,রোগী হতে চাইবেন না। রোগী হলে সবাই সহৃদয় হয় না। অনেকক্ষেত্রে অনেকেই করুণা করে থাকে। এমনকী সান্নিধ্য থেকেও সরে যেতে চায় ন। বয়স বাড়লে অসুস্থ কমবেশি হতেই হয়। বয়স বাড়লে আপনার মনে হতে পারে,”কদিন আর বাঁচব”,”এখন আর কেউ মূল্য দেয় না” প্রভৃতি কথাগুলি। এ ধরনের ভাবনা বা মন্তব্য নেতিবাচক চিন্তা। যা বয়স কালে বা অবসর কালীন জীবনকে অসুখী করে তুলতে পারে। জীবনকে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। খাদ্য তালিকা, সুস্থ ভাবনা এবং শরীর সচেতন হলে নিরোগ থাকতে পারবেন। দীর্ঘায়ু জীবন লাভও করতে পারবেন। শুভেচ্ছা রইল। সুস্থ থাকুন। ভালো থাকুন।

