মহিলাদের সুরক্ষা-বিধি মেনে কাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের সুরক্ষায় পদক্ষেপ। সূত্রের খবর, মহিলাদের রাতের শিফটে কাজ করাতে হলে তাঁদের যথাযথ নিরাপত্তা সু-নিশ্চিত করতে হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বিষয়ে তাঁর বক্তব্য, কাজের সব ক্ষেত্রেই মহিলাদের নিয়োগ করা যাবে নির্দিষ্ট সুরক্ষা-বিধি মেনে। অন্যদিকে রাতে কাজের ব্যাপারে মহিলা কর্মীর সম্মতি থাকতে হবে, এমনটাই জানানো হয়েছে।

