মহিলাদের বেকারত্বের হার : সমীক্ষা অনুযায়ী

Women Labour-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমেছে মহিলাদের বেকারত্ব। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, দেশে কাজের জগতে মহিলারা আরও বেশি সক্রিয় হওয়ায় গত ২০১৯-২০ অর্থবর্ষে তাঁদের বেকারত্বের হার ৪.২ শতাংশে নেমেছে বলে সংসদে জানানো হয়েছে। এক্ষেত্রে জাতীয় পরিসংখ্যান দফতরের সমীক্ষা অনুযায়ী জানানো হয়, ২০১৮-১৯ অর্থবর্ষে যা ছিল ৫.১ শতাংশ।

এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী সূত্রের খবর, ২০১৯-২০ সালে কাজের জগতে মহিলাদের যোগ দেওয়ার হারও তার আগের বছরের ২৪.৫ শতাংশের থেকে বেড়ে হয়েছে ৩০ শতাংশ। উল্লেখ করা যায়, করোনা আবহের প্রথম ঢেউয়ে গত বছরে দেশে কর্মহীন হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। এক্ষেত্রে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি বলে জানিয়েছে বিভিন্ন সমীক্ষা। এই অবস্থার মধ্যে ২০২০-২১ সালে মনরেগা প্রকল্পে তৈরি হওয়া কর্মদিবসের মধ্যে মহিলাদের ভাগ প্রায় ২০৭ কোটিতে পৌঁছেছে বলেও জানানো হয়েছে। করোনা পরিস্থিতির আবহে ২০১৯-২০ সালে যা ছিল প্রায় ১৪৫.৩৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *