kolkata and ferry ghatOthers 

কলকাতার জলপথ উন্নয়নে ঋণ অনুমোদন বিশ্বব্যাঙ্কের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা সহ শহরতলীতে জলপথে উন্নতি ঘটানোর জন্য ৭৬৬ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাঙ্কের।
অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় হুগলি নদীতে বৃহত্তর যাত্রী ও পণ্য পরিবহণের পরিকাঠামোর উন্নতিতে ১০৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে এটি নতুন সংযোজন ৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই খবর ৷ এই ভূমিকায় বিশ্ব ব্যাঙ্ক ও ভারত সরকার। ভারতীয় অর্থে যার মূল্য ৭৬৬ কোটি টাকা।

সূত্রের খবর, দুটি পর্যায়ে হবে এই প্রকল্পের কাজ। বিশ্ব ব্যাঙ্কের বরাদ্দ অর্থে প্রাথমিকভাবে কলকাতা ও শহরতলিতে জেটিগুলির সংস্কার করা হবে। এর পাশাপাশি নতুন ভেসেল কিনে আধুনিকীকরণ করা হবে। জেটিগুলির আবার ৪০টি জায়গায় বসানো হবে ইলেকট্রনিক গেট। দ্বিতীয় ভাগে দীর্ঘমেয়াদি কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, নয়াদিল্লিতে সরকারের সঙ্গে বিশ্বব্যাঙ্কের চুক্তি স্বাক্ষর হয়। বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে কলকাতার জলপরিবহণ ব্যবস্থা অনেক বেশি ব্যবহার করা যায়। কলকাতায় আসা মাত্র ২ শতাংশই তা ব্যবহার করেন। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জলপথ ব্যবস্থায় উন্নতি হবে বলে মনে করা হচ্ছে৷

Related posts

Leave a Comment