k l rahul and injuryOthers Sports 

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। ভারতীয় ক্রিকেটে দুঃসংবাদ। দেশে ফিরে আসতে হবে এই ক্রিকেটারকে ৷ সূত্রের খবর, ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৪ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে ৭ জানুয়ারি থেকে ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে এই ম্যাচ ৷ এল খারাপ খবর ৷ ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার কেএল রাহুলকে বর্ডার -গাভাসকর ট্রফি থেকে সরে যেতে হচ্ছে। বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে।

সূত্রের আরও খবর,রাহুলের বাঁ হাতের কব্জিতে চোট লেগেছে ৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নেট প্র্যাকটিসের সময় রাহুল ব্যাট করছিলেন তখনই তাঁর হাতের কব্জিতে চোট লাগে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২ টি ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন না৷

Related posts

Leave a Comment