Dibyasundar DasOthers 

যোগ বিশারদ দিব্যসুন্দর দাস প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট যোগ বিশারদ (৬৮) ডাঃ দিব্যসুন্দর দাস প্রয়াত। জানা গিয়েছে, স্নায়ুরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ওয়ার্ল্ড যোগা সোসাইটির প্রতিষ্ঠাতা তথা প্রধান কর্ণধার ছিলেন। এই সংস্থার দেশ-বিদেশে অনেক শাখা রয়েছে। পারিবারিক সূত্রের খবর, এই যোগ বিশারদ প্রয়াত বিষ্ণুচরণ ঘোষের সুযোগ্য শিষ্য ছিলেন। পৃথিবী জুড়ে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। দিব্যসুন্দরবাবুর লেখা “যোগ সন্দর্শন” ও “কন্যাদের জন্য যোগব্যায়াম” প্রভৃতি বই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। পাশাপাশি নানা যোগ শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনেক সংস্থার সঙ্গেও তিনি জুড়ে-জড়িয়ে ছিলেন।

Related posts

Leave a Comment