WhatsApp Image 2020-07-16 at 1.13.48 PMPolitics 

পান্ডুয়ায় যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ – গত বুধবারে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বেড়া মহল্লা অঞ্চলে পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সভা আয়োজিত হয়। উদ্যোক্তা টিএমসি যুব মোর্চার সভাপতি সৌরভ ব্যানার্জি। কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন তিনি।

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারিকরণ, কো-অপারেটিভ তুলে দেওয়া সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন। গতকালের ওই সমাবেশে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েতের উপপ্রধান বাদশা আলম সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য বৃন্দ।

Related posts

Leave a Comment