Zhurong-1Others 

মঙ্গলের রুক্ষ জমিতে বিচরণ চিন রোভার চুরংয়ের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলের রুক্ষ মাটিতে চিনা রোভার। সূত্রের খবর, ল্যান্ডিং প্ল্যাটফর্ম থেকে নেমে মঙ্গলের রুক্ষ জমিতে বিচরণ চিনের রোভার চুরং-এর। মঙ্গলের মাটিতে সফলভাবে এই রোভার নামিয়েছে চিনের মহাকাশ সংস্থা। সূত্রের আরও খবর, মঙ্গলগ্রহের ছবিও পাঠিয়েছে এটি। এখন সৌরশক্তি চালিত ৬ চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের গাড়িটি মঙ্গলের লাভা-প্রান্তর ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’-তে বিচরণ করে তথ্য সংগ্রহ করে চলেছে।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, ৩ মাস ধরে এই কাজ করে চলবে চুরং। উল্লেখ করা যায়, আমেরিকার পর চিনই বিশ্বের দ্বিতীয় দেশ, যারা মঙ্গলে রোভার চালাতে সক্ষম হয়েছে সফলভাবে। এর আগে রাশিয়া ও ইউরোপের যৌথ অভিযানে শাপরালি ল্যান্ডার সফট ল্যান্ডিং করতে ব্যর্থ হয়। রাশিয়া-আমেরিকার অনেক পরে শুরু করলেও চিন এখন মহাকাশ চর্চায় শীর্ষ সারিতে রয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, মহাকাশে মানুষ, চাঁদে যান ও মঙ্গলে রোভার পাঠানো ছাড়াও মহাকাশে নিজস্ব স্টেশন গড়ছে তারা।

Related posts

Leave a Comment