ipl and nilamBreaking News Others 

আইপিএল-২০২২ নিলাম পর্বের প্রস্তুতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইপিএল-২০২২ প্রস্তুতি। কতজন ক্রিকেটার অংশ নেবেন তা জানালো বিসিসিআই। ভারত সহ ১৫ দেশের ৫৯০ ক্রিকেটার এই আইপিএল-২০২২ মেগা নিলামে অংশগ্রহণ করবেন। বোর্ড সূত্রে জানানো হয়, মোট ১২১৪ ক্রিকেটার আইপিএল-২০২২ মেগা নিলামের জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলেন ৷ ১৯ দেশের ক্রিকেটারের নাম ছিল ৷ এক্ষেত্রে জানানো হয়েছে, নাম রেজিস্ট্রেশন করা ৬২৪ জন ক্রিকেটারের নাম বাদ গিয়েছে ৷ উল্লেখ্য,বিসিসিআই এ মাসের ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে নিলামের আসর বসছে ৷ এবার আইপিএল টুর্নামেন্টে ১০ টি দলের লড়াই হবে ৷ এবারই প্রথম লখনউ ও আহমেদাবাদ অংশ নিতে চলেছে। এবারের নিলামে ২২০ জন বিদেশি ক্রিকেটার অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।

আইপিএল-২০২২ মেগা টুর্নামেন্টে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার অংশগ্রহণ করবে ৷ বিদেশের দলগুলির মধ্যে থেকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ জনের নাম এই লিস্টে স্থান পেয়েছে ৷ এক্ষেত্রে ওয়েস্টইন্ডিজের ৩৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ২৪ জন করে ক্রিকেটার স্থান পেয়েছেন ৷ ভুটান, ওমান, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটাররা রেজিস্ট্রেশন লিস্টে থাকলেও তাঁদের ফাইনাল নিলামের লিস্টে জায়গা হয়নি। এছাড়া আইপিএল-২০২২ মেগা নিলামে আফগানিস্তানের ১৭, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫, শ্রীলঙ্কার ২৩, নামিবিয়ার ৩, স্কটল্যান্ডের ২, জিম্বাবোয়ে, নেপাল ও আমেরিকার ১ জন করে ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment