রাজ্যে স্কুল খোলার নির্দেশিকা:জেলা জুড়েই তৎপরতা

school

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে স্কুল খোলার নির্দেশিকা জারি হতেই জেলা জুড়েই তৎপরতা তুঙ্গে। করোনা আবহে স্কুল কবে ও কীভাবে খোলা হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। অষ্টম ও দ্বাদশের ক্লাস শুরুর প্রস্তুতি কি ভাবে নেওয়া হবে তা নিয়েও শিক্ষক ও অভিভাবকদের ভাবনা চিন্তা রয়েছে বিস্তর। এই অবস্থায় নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে বলা হয়েছে, ক্লাসের জন্য পৃথক সময় নয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে।

পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস শুরুর ৩০ মিনিট আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাস শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে স্কুলে শিক্ষকরা ২ ফেব্রুয়ারি থেকেই যেতে পারবেন। স্কুলের পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশন সহ বিভিন্ন কাজের জন্য যেতে হবে। ৩ ফেব্রুয়ারি থেকে ছাত্র-ছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারবে। উল্লেখ করা যায়, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খোলার বিষয় ঘোষণা করেছিলেন।

তারপরই বিশদে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের কাছে লিখিত নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২ ফেব্রুয়ারির মধ্যে স্কুলের ক্লাস যাতে শুরু করা যায় তেমনই প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ২ তারিখ থেকেই স্কুলের ক্যাম্পাসে যেতে হবে। তবে হস্টেল খোলার বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এক্ষেত্রে নির্দিষ্ট বোর্ড বা কাউন্সিল অ্যাকাডেমিক নির্দেশ জারি করবে। তবে প্রত্যেকে করোনা বিধি-নিষেধ মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *