অলিম্পিক্স আয়োজন নিয়ে ফের জটিলতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের সঙ্কটে অলিম্পিক্স। সূত্রের খবর, করোনা আবহে সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় টোকিওর অনেকেই চান অলিম্পিক্স বাতিল করা হোক। এক্ষেত্রে আয়োজকদের ভয় বিদেশিরা অংশ নিতে এলে মারণ করোনা আরও ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে তার পরিণতি হবে ভয়ঙ্কর। উল্লেখ করা যায়, গত মার্চে জাপান সরকার ও আইওসি যৌথভাবে অলিম্পিক্স ১ বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরিবর্তিত সূচি অনুযায়ী গেমস হওয়ার কথা ছিল এবছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট।
অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রীর সূত্রের খবর, যে-কোনও অবস্থায় নতুন সূচি মেনে অলিম্পিক্স হবে। নতুন জটিলতা তৈরি হয় টোকিওর একটা বড় অংশের মানুষ তাঁদের নিজেদের নিরাপত্তার কথা ভেবে গেমস বাতিল করার পক্ষে মতামত পোষণ করায়। এক্ষেত্রে আরও জানা যায়, অলিম্পিক্সের আয়োজন প্রসঙ্গে জানতে টোকিওর মানুষদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছিল সেখানকার জাতীয় সম্প্রচারকারী সংস্থা।

