কড়া বিধি-নিষেধ মেনে খুলে গেল তারাপীঠ ও বর্গভীমা মন্দির

tarapith and bargobhima mandir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুলে গেল তারাপীঠ মন্দির। ভক্ত ও পুণ্যার্থীদের জন্য এই ব্যবস্থা। আবার একান্ন পীঠের অন্যতম তমলুকের বর্গভীমার মন্দিরও খুলেছে। করোনা বিধি-নিষেধ মেনে মন্দির কর্তৃপক্ষ মন্দির খুলছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ১৬ মে থেকে বন্ধ হয়ে যায় তারাপীঠ মন্দির। আচার পর্ব মেনে নিত্যপুজো হতো । সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসাতে খুলে দেওয়া হল তারাপীঠ মন্দির।

ওই মন্দির কমিটি সূত্রের খবর, প্রবেশ করা যাবে গর্ভগৃহেও। করোনা-বিধি ও সতর্কতা মেনে পুজো দেওয়া যাবে। মাস্ক ব্যতীত মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। দূরত্ববিধি মেনে চলতে হবে ৷ গর্ভগৃহে প্রবেশ করা গেলেও মায়ের মূর্তি স্পর্শ করা যাবে না ৷ গর্ভগৃহে ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ৷ মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশ নিষেধ থাকছে ৷ ভোর ৫টায় মন্দিরের দরজা খোলা হচ্ছে।

তমলুকের বর্গভীমা মন্দিরও করোনা-বিধি মেনে খোলা হল। একান্ন পীঠের অন্যতম পীঠে নিয়ম মেনে পুজো হবে বলে জানা যায়। তবে মন্দির খোলার সময়ে বদল আনা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং বিকেল সাড়ে ৩টে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মন্দির ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *