আবহাওয়ার পরিবর্তন

weather and change 6

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঘন কুয়াশার দাপট থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে ৷ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশাময় থাকবে আকাশ। এই সব জেলা ছাড়াও অন্যান্য জেলাগুলিতে হালকা ও মাঝারি কুয়াশা দেখা যাবে সকালে ও রাতে। কোথাও পরিষ্কার আকাশ দেখা যাবে।

এছাড়া কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ থাকবে। শুরু হবে আবহাওয়ার পরিবর্তন। পাশাপাশি পূবালি হাওয়া বয়ে যেতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ সহ নদীয়া জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *