icse 10 th class resultBreaking News Education Others 

আইসিএসই দশম শ্রেণির ফল প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবছর আইসিএসই দশম শ্রেণির ফল প্রকাশ ৷ আইসিএসই-তে রাজ্যের ৪১৫ টি স্কুলের মোট ৪০৭৩৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিল ৷ পাশ করেছেন ৪০৭২৬ জন। পাশের হার ৯৯.৯৮শতাংশ ৷ ৫০০ নম্বরের মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান ও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া । প্রাপ্ত নম্বর ৪৯৮ তালিকায় রয়েছে আরও ৮জন ৷

আইসিএসই বোর্ড সূত্রের খবর, এবছর দেশে পরীক্ষা দিয়েছিলেন মোট ২৩১০৬৩ জন। যার মধ্যে ১০৫৩৮৫ জন ছেলে। ১০৫৩৮৫জন মেয়ে ৷ মোট পাশের হার ৯৯.৯৭শতাংশ ৷ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ভাল বলে জানানো হয়েছে ৷ এক্ষেত্রে মেয়েদের পাশের হার ৯৯.৯৮শতাংশ। ছেলেদের পাশের হার ৯৯.৯৭শতাংশ ৷ পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বরের ভিত্তিতে স্কোরকার্ড পরীক্ষা করতে ও ডাউনলোড করতে পারবেন। বোর্ড সূত্রের আরও খবর, এ বছর দেশে প্রথম হয়েছেন পুণের সেন্ট মেরির স্কুলের পড়ুয়া হরগুণ কৌর মাথারু ৷ মেধাতালিকার শীর্ষে রয়েছেন অঙ্কিতা গুপ্ত, পুষ্কর ত্রিপাঠী ও কনিষ্ক মিত্তলরা।

Related posts

Leave a Comment