আজ সারাদিন
01
আজকের আবহাওয়ার খবর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রের খবর,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার জেলা সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং,কালিম্পং ও কোচবিহার জেলায়। গোটা উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকলেও তা অনেকটাই নিষ্ক্রিয়। মাঝে মাঝে মেঘলা আকাশ। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। কলকাতা সহ বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে । বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)
