আজ আবহাওয়া

weather report

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মার্চের শুরু থেকেই রাজ্যে হাওয়া গরম শুরু হবে বলে জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে । গরমের আবহেই কাটবে দোল ও হোলি উৎসব ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে সতর্কবার্তা জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মার্চ থেকে মে পর্যন্ত সম্ভাব্য তাপপ্রবাহের জন্য অ্যালার্ট জারি করেছে। হিট অ্যালার্টের পাশাপাশি হিট ওয়েভ থেকে বাঁচার জন্য বেশ কিছু নিয়ম ও সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক ৷ (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *