Entertainment 

আপত্তি রয়েছে গদ্দার শব্দে! মিঠুনদা-কে প্রয়োজনে কিডনিও দিতে পারি, জানালেন দেব

টলিউড সুপারস্টার দেব তার দশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে দেখিয়ে দিয়েছেন সৌজন্য কাকে বলে? সাথে সাথে তিনি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কখনোই কটু কথা বলেন নি। যা সত্যিই কিনা এখন রাজনীতির সংস্কৃতিতে বিরল। এবারে পিতৃ তুল্য মিঠুন চক্রবর্তীকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গদ্দার শব্দ নিয়ে মুখ খুললেন দেব।

যে মানুষটি লোকসভা ভোটের আগে রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা ভাবছিলেন, তাকেই এখন বাংলার মাঠে-ঘাটে জনসাধারণের মধ্যে গিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে। এইসবের মাঝেই এক স্টুডিওতে তাকে সাক্ষাৎকার দিতে দেখা গেল বৃহস্পতিবার। সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে তুলোধোনা করেছেন।

সেখানেই দেব সব জানিয়ে দেন তার এই ধরনের কথা মোটেই ভালো লাগেনা তাই দিদির কথা তুলে ধরলে মোদীজির কোথাও তুলে ধরা উচিত। তিনিও দিদিকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। দেব মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার সুসম্পর্ক তুলে ধরেছেন। মিঠুন চক্রবর্তী তার পিতৃতুল্য তাই তার যদি কিডনিরও দরকার পড়ে তাহলে দেব তা দিয়ে সাহায্য করবেন বলে জানিয়েছেন।

Related posts

Leave a Comment