আবহাওয়ার পরিবর্তন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। শীতের আমেজ অনেকটাই কমে গিয়েছে। সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীত থাকলেও বেলা বাড়তেই শীতভাব উধাও হয়ে যাচ্ছে। কয়েকদিন এই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

