আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র রোদ ও তাপপ্রবাহ ছিল। বঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রভাবে খানিকটা স্বস্তির পরিবেশ ফিরেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি বাড়বে বলেও জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত )

