আবহাওয়া একনজর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত তেমন নেই ৷ গরম বেড়ে চলেছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে ৷ সারাদিন ধরে মেঘ আর হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। (সংগৃহীত ছবি)

