আমাকে এত মানুষ ভালোবাসেন, হেটারদের পাত্তা দিতে চাই না! জানালেন সৌমিতৃষা
সৌমিতৃষা কুন্ডু হলেন এমন একজন অভিনেত্রী যার জনপ্রিয়তা ছোট পর্দাতে কাজ করার সময়ও ছিল যথেষ্ট। মিঠাই নামক ধারাবাহিকটি যেমন জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক সেরকম চর্চাতে সৌমিতৃষা নিজেও ছিলেন।তার ভালোবাসার মানুষ ভারত তথা বাংলাদেশেও রয়েছে প্রচুর সংখ্যক। ছোট পর্দার সঙ্গে সঙ্গে বড় পর্দায় তার আত্মপ্রকাশও যথেষ্ট জনপ্রিয়তা দিয়েছে নায়িকাকে। তার প্রথম সিনেমা হল প্রধান, যেখানে তিনি দেবেন নায়িকা হিসেবে অভিনয় করেছেন। এর ফলে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বিভিন্ন ট্রোলের মুখেও তাকে পড়তে হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি এ বিষয়ে উল্লেখ করে বলেছেন যে,সেই সমস্ত মানুষের থেকে তিনি মনে করেন দূরে থাকা উচিত যারা কোনদিন তার থেকে উপকার পেয়েছে এবং তিনি আরো মনে করেন যে এমন কোন ভাব দেখানো উচিত নয় যে তারা কোনদিন তার দ্বারা উপকৃত হয়েছে বলে। এই কথার মাধ্যমে তিনি বিশেষভাব কারোর দিকে কোন ইঙ্গিত করতে চেয়েছেন কিনা এখন এটাই হল প্রশ্ন? কারণ কিছুদিন আগেই মিঠাই ধারাবাহিকের আরেকজন অভিনেত্রী তন্বী নাম না করে সৌমিতৃষাকে ইঙ্গিত করেই বলেছিলেন যে এমন অনেক মানুষ আছে যারা প্রয়োজনে সম্পর্ক রাখে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায়।
যদিও প্রধানের নায়িকা এই সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে চান না এবং তিনি মনে করেন যে এরকম অনেক মানুষ আছে যারা তার থেকে বেশি তার অতীত নিয়ে আলোচনা করেন।কিন্তু তিনি এ বিষয়ে কোনো গুরুত্ব দিতে চান না এবং সমস্ত ট্রোলকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চান এবং আপাতত বড় পর্দাতেই ফোকাস রাখতে চান।

