Entertainment 

আসতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন রোমাঞ্চকর পর্ব! চোখ রাখুন জি বাংলার পর্দায়

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে রোমাঞ্চের ডোজ এখন চরম পর্যায়ে। স্বয়ম্ভু রাজনাথকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে জানতে চায়, কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা চালাতে গিয়েছিল। রাজনাথ ক্ষিপ্ত হয়ে অস্বীকার করে এবং দাবি করে যে সে কখনোই জগদ্ধাত্রীকে হত্যার জন্য টাকা দিয়ে লোক পাঠায়নি।

অন্যদিকে, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু কে গুলি করেছে সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে। কিন্তু ছবি দেখেও জগদ্ধাত্রী বের করতে পারছে না আসল অপরাধী কে।

জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকীতে কৌশিকী সব আয়োজন করে জগদ্ধাত্রীকে নিজের হাতে সাজিয়ে তোলে। কিন্তু জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোতেই আবারো তার উপর হামলা হয়। ঘটনাস্থলে পৌঁছে জগদ্ধাত্রী দেখে সেখানে স্বয়ম্ভু, কৌশিকী, কাঁকন এবং স্বয়ম্ভু – সকলেই উপস্থিত।

Related posts

Leave a Comment