কমিশনের নির্দেশিকা : একঝলকে অষ্টাদশ লোকসভা নির্বাচন
ভরা গ্রীষ্মে লোকসভা-২০২৪ নির্বাচন। তাপপ্রবাহ ও বৃষ্টির আশঙ্কা থাকছেই। ভোটার ও ভোটকর্মীদের জন্য নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন।
চলতি বছরের ১৯ মার্চ মাস থেকে ১ জুন পর্যন্ত হবে লোকসভা নির্বাচন। দেশ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে । রাজ্যে রাজ্যে কমিশনের কী কী পদক্ষেপ নেওয়া হবে, তারই একটি বিশেষ গাইডলাইন্স দিল নির্বাচন কমিশন।
কমিশনের পক্ষ থেকে প্রতিটি রাজ্যের সিইও-দের গাইডলাইন দেওয়া হয়েছে। ভোটারদের কী কী সুবিধা মিলবে, তা তুলে ধরা হয়েছে। গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, (১) কোনও ভোটারের বাড়ি থেকে তাঁর ভোটকেন্দ্র ২ কিলোমিটারের বেশি দূরত্বে হবে না। (২) ভোট কেন্দ্রে রাখতে হবে প্রয়োজনীয় জলের ব্যবস্থা। পানীয় জলের বন্দোবস্ত সহ জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস।
(৩)ভোটগ্রহণ কেন্দ্রে যাঁরা লাইনে দাঁড়াবেন, তাঁদের মাথার উপর ছাউনি রাখতে হবে। বহুতল বাড়ির ক্ষেত্রে ভোট গ্রহণ কেন্দ্র নিচুতলায় করতে হবে।
(৪)অনেক মা শিশুদের নিয়ে ভোট দিতে যান, শিশুদের দেখাশুনার জন্য প্রতি ভোট কেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
(৫)ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল-চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। পাশাপাশি বসার ব্যবস্থা রাখতে হবে প্রতিবন্ধী,অন্তঃসত্তা ও প্রবীণ ভোটারদের জন্য।
(৬) সানস্ট্রোক হলে বেশ কিছু পরামর্শও দিয়েছে নির্বাচন কমিশন।
(৭) ১৮ বছরের কম বয়সীদের ভোটে ব্যবহার করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
একনজরে অষ্টাদশ লোকসভা নির্বাচন। (১) গোটা দেশে ৭ দফায় ভোট হবে। ১৯ এপ্রিল থেকে ১জুন পর্যন্ত ভোটগ্রহণ পর্ব। ভোট গণনা ৪ জুন ২০২৪। (২) মোট ৫৪৩ টি লোকসভা কেন্দ্র। (৩) মোট ভোটার ৯৬ কোটি ৮০ লক্ষ। (৪)পুরুষ ভোটার ৪৯ কোটি। মহিলা ভোটার ৪৭ কোটি। (৪)নতুন ভোটার সংখ্যা ১ কোটি ৮২ লক্ষ। (৫)১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটার ২১কোটি ৫০ লক্ষ। (৬)প্রতিবন্ধী ভোটার ৮৮ লক্ষ। (৭)৮৫ বছরের উর্দ্ধে ভোটার সংখ্যা ৮২ লক্ষ। (৮) ১০০ বছরের উর্দ্ধে রয়েছেন ২ লক্ষ। (৮)ট্রান্স জেন্ডার ভোটার ৪৮ হাজার।
(৯)১০.৫ লক্ষ পোলিং স্টেশন। (১০)১.৫ কোটি ভোটকর্মী। (১১)৫৫লক্ষ ইভিএম। (১২) সমগ্র দেশে২৬ টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।

