প্রেম করছেন দিতিপ্রিয়া রায়, কিন্তু কে সে প্রেমিক?

প্রেমের পর্দা ফাঁস হলো দোলের দিনকেই। দোলের দিনই প্রেমিকার সঙ্গে ছবি দেয়ার সাথে সাথেই রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রটে গেল সোশ্যাল মিডিয়ায় তিনি প্রেম করছেন। সারা ইন্ডাস্ট্রি জুড়ে একটাই চর্চা চলছে সত্যি কি দিতিপ্রিয়া প্রেম করছেন।

দোলের দিন দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। আর সেখানেই দেখা যাচ্ছে তিনি এক পুরুষ বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। দিতিপ্রিয়াকে এই বিষয় জিজ্ঞাসা করায় তিনি জানান তারা সত্যি প্রেম করছেন কিন্তু এখনই তাদের ব্যক্তিগত বিষয় মুখ খুলতে চান না

দিতিপ্রিয়া আরো জানান ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই তার নাম জড়িয়ে ছিল তবে এবারে ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগতই থাকবে। বেশ কিছুদিন আগে অভিনেত্রী সঙ্গে বিশ্ব বসুর নাম জড়িয়ে ছিল। কিন্তু তিনি জানিয়েছিলেন বিশ্ব বসু শুধুই তার ভালো বন্ধু আর কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *