আইপিএল ম্যাচে কুকুরকে লাথি মারার ঘটনায় ক্ষুব্ধ স্বস্তিকা!

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন একটি কুকুর মাঠে ঢুকে পড়ে।
ম্যাচ বন্ধ করে কুকুরটিকে বের করার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা।

কিন্তু তাড়াতে গিয়ে কুকুরকে বেদম লাথি মারার ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারা।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “সদ্য এই হৃদয় বিদারক ভিডিওটা দেখলাম। আইপিএলের মাঠে যেখানে একটি কুকুরকে এমনভাবে লাথি মারা হচ্ছে যেন সেটা কোনও প্রাণী নয়, বস্তু।”

“পশুদের এভাবে মারধর করাটা কবে থেকে বিনোদন হয়ে দাঁড়িয়েছে? এরকম নিষ্ঠুর কাজকর্ম থেকে কেউ কীভাবে আনন্দ পায়? সমাজ থেকে বোধহয় মানবিকতা হারিয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *