Entertainment 

কারোর দয়ায় সুযোগ পাইনি, নিজের যোগ্যতায় পেয়েছি! হেটারদের বিরুদ্ধে গর্জে উঠলেন সৌমিতৃষা

মিঠাই খ্যাতি সৌমিতৃষা  কুন্ডু সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠে জানালেন যে তিনি নিজের যোগ্যতাতেই নিজের কাজের  জায়গা করে নিয়েছেন। তিনি ‘প্রধান’ ছবিতে দেবের নায়িকা হিসেবে অভিনয় করেছেন এবং এর মাধ্যমে টলিউডের পা রেখেছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি তার বিয়ের প্রসঙ্গেও বলেছেন যে,তিনি ডাক্তার ছেলেকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন। যদিও এখন তিনি কাজ ছাড়া অন্য কিছু নিয়েই ভাবতে রাজি নন।

 প্রধান ছবিটিতে দেব ছাড়াও অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। পরিচালনায়  আছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। প্রধান সিনেমায় সৌমিতৃষার অভিনয় প্রসঙ্গে অনেকেই মনে করেন যে, দেবের সঙ্গে চাটুতার মাধ্যমে হয়তো তিনি তার কাজের জায়গা পাকা করেছেন। কিন্তু সৌমিতৃষার অভিনয়ে যথেষ্ট খুশি দেব, অতনু এবং অভিজিৎ।

Related posts

Leave a Comment