Entertainment 

কারো সাথে প্রেম করছেন সৌমিতৃষা? কী জানালেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর প্রেমচর্চার গুঞ্জন সম্প্রতি বেশ জোরে শোনা যাচ্ছিল। গুঞ্জন ছিল, সৌমিতৃষা তিয়াশা রায়ের প্রেমিক সোহেল চৌধুরীর সঙ্গে প্রেম করছেন। তবে এই গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সৌমিতৃষা নিজেই।

এই সময় ডিজিটালের তরফে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমি ভীষণভাবে পরিবার কেন্দ্রীক একজন মানুষ।

কোনও পার্টি বা অনুষ্ঠানে
আমাকে খুব একটা দেখা যায় না। কিন্তু, কিছু বন্ধুবান্ধবের জন্মদিনে তো যাওয়াটা স্বাভাবিক। লোকে কী ভাবল সেটার জন্য কোনও সম্পর্ক কখনই নষ্ট হতে পারে না। আজকের দিনে প্রত্যেকেই বন্ধুদের জন্মদিনে কেক নিয়ে যায়। জন্মদিনে এনজয় করে। আমিও সেটাই করেছি।”

সৌমিতৃষা আরও বলেন, “সোহেল আর তিয়াশা দুজনেই সম্পর্কে রয়েছেন। এর মাঝে এই রকম রটনা মোটেই কাম্য নয়।”

Related posts

Leave a Comment