চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার জয়ী মেসি
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার বিজয়ী হলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। আরও একবার কিলিয়ান এমবাপেকে হারালেন লিওনেল। সম্প্রতি বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। হ্যাটট্রিক করলেও এমবাপেকে মেসির কাছে হার মানতে হয়। এরপর ফ্রান্সের সংবাদ পত্রিকা “লেকিপ”-র দেওয়া চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার জয়ী হলেন। উল্লেখ করা যায়,১৯৪৬ সাল থেকে লেকিপ সেরা খেলোয়ারদের সম্মান -স্বীকৃতি প্রদান করে থাকে। ১৯৭৫ সাল থেকে শুরু হয় চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার। সেই পুরস্কারই এবার পেলেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসি। (ছবি: সংগৃহীত)

